Uncategorized
ইংল্যান্ড সিরিজের আগেই আসছে আফগানরা

শ্রীঘ্রই দুই বা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সিরিজের আগেই টাইগাররা নিজেদের ঝালিয়ে নেবে আফগানদের বিরুদ্ধে। বিসিবি সূত্রে জানা গেছে এই তথ্য।
বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা কয়েকটি দলের সঙ্গে কথা বলছি। ইংল্যান্ড সিরিজের আগে ২/৩টা ওয়ানডে খেলার চেষ্টা করছি। এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে দুইটি বা তিনটি ম্যাচ খেলার জন্য কোনও না কোনও দল আসতে পারে। তবে কারা আসছে এখনও নিশ্চিত নয়।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ হয়েছে বিসিবি’র। এবং তাদের আসার সম্ভাবনাই বেশি।




