আড়াই বছরে হিফজ সম্পন্ন করলেন, ১১বছরের ওমর ফারুক

ঝালকাঠি প্রতিনিধি : মাত্র আড়াই বছরে কুরআনের মুখস্ত শিক্ষা সম্পন্ন করে হাফেজ হয়েছেন ১১বছর বয়সি শিশু মো. ওমর ফারুক। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ ইসলামী কমপ্লেক্স) অধীনে নেছারাবাদ আযিযীয়া হাফিজী মাদ্রাসা থেকে তিনি হাফেজ
উপাধিতে ভূষিত হয়েছেন।
নেছারাবাদের বার্ষিক মাহফিল-২০২৩ এর দ্বিতীয় দিন দুপুরে আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুর তাকে দেস্তারবন্দি অনুষ্ঠানে পাগড়ি পরিয়ে দেন। এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল হক, পিএইচপি কুরআনের আলো চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ ক্বারী মুহা. আবু ইউসুফ।
নেছারাবাদ আযিযীয়া হাফিজি মাদ্রাসা থেকে ৪৪ শিক্ষার্থীর মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। জেলা পর্যায়ে ১৫-১২-২০২২ তারিখে অনুষ্ঠিত ২৭তম হাফিজি প্রতিযোগিতায় শীর্ষ ৩ জনের মধ্যে বিজয়ী পুরস্কার অর্জন করেন। হাফেজ মো.ওমর ফারুক ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কেএম আব্দুল্লাহ (মাসুম) এর কনিষ্ঠ পুত্র।
রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৭-০৮-২০১১ তারিখে জন্মগ্রহণ করেন।




