বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে মটোরোলার ৪৮ মেগাপিক্সেলের ফোন

লেনোভোর মালিকানাধীন মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা আগামী বছরের শুরুতেই নতুন আনতে কাজ করছে । পি৪০ নামের ডিভাইসটির স্পেসিফিকেশন ও ডিজাইন এরই মধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে। এটি মটো পি সিরিজের নতুন সংস্করণ। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
মটোরোলা পি৩০-পরবর্তী সংস্করণ পি৪০-এর মাধ্যমে মটোরোলা ব্র্যান্ডের স্মার্টফোনে ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা বসানো হয়েছে ডিসপ্লের উপরের বাঁ দিকের অংশে, যেখানে ছোট একটি গর্ত রাখা হয়েছে। এ কারণে ডিভাইসটিকে ডিসপ্লে হোল ক্যামেরা ফোন বলা হচ্ছে। এর আগে স্যামসাং, হুয়াওয়ে ও অনার একই ধরনের ফ্রন্ট ক্যামেরা এনেছে যথাক্রমে গ্যালাক্সি এ৮এস, নোভা ৪ এবং ভি২০ ডিভাইসগুলোর মাধ্যমে।
প্রাথমিকভাবে এটি নির্দিষ্ট কয়েকটি বাজারে উন্মোচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মটোরোলা পি৪০ স্মার্টফোনে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ব্যবহূত হতে পারে। এর ব্যাক প্যানেল তৈরি হবে গ্লাস দিয়ে।
অনলাইনে প্রকাশিত তথ্যমতে, মটোরোলা পি৪০স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এর একটি ৪৮ মেগাপিক্সেলের কথা বলা হলেও দ্বিতীয় ক্যামেরার তথ্য প্রকাশ করা হয়নি। ডিভাইসটির দাম কেমন হবে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button