বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

স্মার্টফোনে সেলফি তুলল দুই পেঙ্গুইন!

আজকাল তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ‘সেলফি’। সুযোগ পেলেই স্মার্টফোনে সেলফি তুলে তা আবার তুলে দিচ্ছে অনলাইনে। তরুণ প্রজন্মের পাশাপাশি বয়স্ক লোকজনও আজকাল সেলফির প্রতি কৌতূহলী হয়ে উঠেছে।
তবে এবার এক জোড়া পেঙ্গুইনের সেলফি তোলার একটি ভিডিও অনলাইন দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে। এন্টার্কটিকার বরফের উপর পড়ে থাকা একটি স্মার্টফোন খুঁজে পেয়ে সেলফি তুলতে নেমে পড়ে ঐ দুটি পেঙ্গুইন। তারা অবশ্য সেলফি ভিডিও তুলেছে।
অস্ট্রেলিয়ান এন্টার্কটিকা বিভাগের একদল গবেষক মউসন রিসার্চ স্টেশন পরিদর্শনের পথে পেঙ্গুইনদের দেখে সেখানে এগিয়ে আসেন। এরপর তাদের দলের একজন ইডি গল্ট নিজের স্মার্টফোনটি এক জায়গায় ফেলে রেখে সরে যান। এরপর ফিরে এসে ফোনটি হাতে নিয়ে দেখতে পান মজার সেই ভিডিওটি।
৩৮ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা গেছে, পেঙ্গুইন দুটি বেশ কৌতূহল নিয়ে ফোনটি পর্যবেক্ষণ করতে থাকে, মনে হচ্ছিল সেলফির জন্য নানা ভঙ্গিতে পোজ দিচ্ছে। ঐ দলের পক্ষ থেকে বলা হয়েছে, পেঙ্গুইনরা বরাবর কৌতূহলী স্বভাবের। তাই স্মার্টফোনের মতো একটি সুযোগ তারা বেশ ভালো ভাবেই কাজে লাগিয়েছে।-এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button