বিনোদন

আশেকের সুরে অন্বেষার গান ‘মেহেদী রাঙিয়ে’

ভারতের সংগীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্তা বাংলাদেশেও অনেক জনপ্রিয়। গান নিয়ে মুম্বাই ও কলকাতায় দারুণ ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘মেহেদী রাঙিয়ে’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আশেক মনজুর। গানের কথা যৌথভাবে লিখেছেন আশেক মনজুর ও রাসেল রহমান।
গানটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে আশেক মনজুর বলেন, ‘গানটি তিন মাস আগে আমরা রেকর্ডিং করেছিলাম। অন্বেষা যেমন ভালো সংগীতশিল্পী, তেমনি সুন্দর মনের মানুষও। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার হয়েছে।’
থ্রিপি প্রোডাকশনের ব্যানারে গানটির চমৎকার একটি ভিডিও নির্মাণ করা হয়েছেন। ভিডিওতে মডেল হয়েছেন টলিউডের চিত্রনায়িকা রাতাশ্রী দত্ত। ভিডিওটি পরিচালনা করেছেন আশেক মনজুর ও জাফরুল হাসান। নৃত্য পরিচালনা করেছেন অরুপ সেনগুপ্ত ও সুরজিত হেলা।
কলকাতার কুনুটোলা রায় বাড়িতে ভিডিওটির শুটিং করা হয়েছে বলে জানান আশেক মনজুর। সামনে আশেক মনজুরের পরিচালনায় আরো বেশ কিছু গান করার কথা রয়েছেন অন্বেষার।
অন্যদিকে, আশেক মনজুর নতুন গানের কাজে অনেক ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠের নতুন গান ‘দেয়ালের ওপারে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button