আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আল-আকসায় ঢুকে পড়েছে ভারী অস্ত্রসজ্জিত ইসরাইলের সেনারা

পবিত্র মসজিদুল আকসায় গত রোববার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢুকে পড়েছে ১,৭৩১ জন দখলদার ইহুদি ও ইসরাইলি সেনারা । ভারী অস্ত্রসজ্জিত ইসরায়েলের বিশেষ বাহিনীর সেনাদের সমর্থনে আল আকসায় অবৈধভাবে প্রবেশে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অনুপ্রবেশ বন্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিছু ফিলিস্তিনি তরুণ। তবে ইসরাইলি সেনারা তাদের ওপর কাঁদানে গ্যাস, রবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে। বৃহস্পতিবার ভোরে অন্তত ৫০০ অবৈধ দখলদার মসজিদের ভেতরে অনুপ্রবেশ করেন। এর পর তারা কুব্বত আসসাখরার পাশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ভারী অস্ত্র সজ্জিত ইসরাইলের বিশেষ বাহিনীর ১৩ কর্মকর্তা মসজিদের ভেতরে ঢুকে পড়েন।
ইহুদিদের দাবি, ওই পবিত্র স্থানে বাইবালে উল্লিখিত তাদের ধর্মীয় নেতা জোসেফকে কবর দেয়া হয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী, জোসেফ হলেন হযরত ইউসুফ (আ)। মুসলমানদের কাছে তিনি একজন সম্মানিত নবী। ফিলিস্তিনিরা জানিয়েছেন, জালজালিয়াতির জন্য কীর্তিমান ইহুদিরা আসলে মুসলিম ধর্মীয় নেতা শেখ ইউসুফ দায়িকতের কবরকে ইউসুফ নবীর কবর দাবি করেছেন। কট্টরপন্থী ইহুদিরা মসজিদুল আকসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারে।
আল জাজিরা, ওয়াফা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button