sliderস্থানিয়

আলু-গম-সরিষার জন্য সার পর্যাপ্ত, আশ্বস্ত কৃষি কর্মকর্তা

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি: নিয়ামতপুরে সার সংকটের কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে সার সংকট নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।

‎তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল ডিলার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। কোনো ডিলার যদি কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে বা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করে, তাহলে সঙ্গে সঙ্গে কৃষি অফিসে অবগত করার জন্য কৃষকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান তিনি।

‎উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম আরও বলেন, চলতি মৌসুমে আলু, সরিষা ও গমসহ বিভিন্ন ফসলের চাষাবাদের জন্য যতটুকু সার প্রয়োজন, তা সরকারি মূল্যে ডিলার পয়েন্ট থেকেই সহজে সংগ্রহ করা যাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে নির্ভয়ে প্রয়োজন অনুযায়ী সার সংগ্রহ করার জন্য কৃষকদের অনুরোধ জানান তিনি।
‎এছাড়াও বোরো মৌসুমের জন্য আগাম সার সংগ্রহ না করার জন্য সকল কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম ঘাটতি সৃষ্টি না হয়।

কৃষি বিভাগের পক্ষ থেকে সার বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button