মেম্বারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার স্থানীয়দের মানববন্ধন

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া কক্সবাজার : রাজাপালং ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার ইন্জিনিয়ার হেলাল উদ্দিন’র বিরুদ্ধে জেল ফেরত আসামী, ইয়াবা ব্যবসায়ী চাঁদাবাজ জনৈক বিপন বড়ুয়ার অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২অক্টোবর) সকালে কুতুপালং পালং জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন করে স্থানীয় জনতা।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শত শত বৌদ্ধধর্মালম্বী নারী পুরুষ অংশগ্রহণ করে।
এসময় মানবন্ধনে অংশগ্রহণ কারীরা বলেন, একজন জনপ্রিয় ইউপি সদস্যদের বিরুদ্ধে এধরণের অপপ্রচার মোটেও কাম্য নই। আমরা এসমাবেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যুুব সমাজ নষ্ট কারী, প্রতারক কর্তৃক একজন শান্তি প্রিয় মেম্বারের মানহানী করায় বিপন বড়ুয়াকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
এই বিষয়ে হেলাল উদ্দিন মেম্বার বলেন, বিপন বড়ুয়ার দাবি করা জমিটি ক্রয় সুত্রে মালিক আমার বাবা মরহুম বখতিয়ার আহমেদ মেম্বার, যার স্পষ্ট দলিল আছে। কিন্তু সেখানে আমাকে ভুমি দস্যু বলে সংবাদ প্রচার করা দুঃখজনক।



