বিনোদন

আলিয়ার বিয়ের খবর ঘোষণা করলেন দীপিকা!

২০১৮ সালে কফি উইথ করণ-এর শো-এ এসে দীপিকা পাডুকোনের বিয়ের সম্ভাবনার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। বছর পেরিয়ে সেই মুহূর্তই যেন ফিরে এল। বদলে গেল শুধু বিয়ের কনের নাম।
সম্প্রতি Film Companion-এর সঙ্গে একটি আলোচনা সভায় হাজির হয়েছিলেন আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, মনোজ বাজপেয়ী, আয়ুষ্মান খুরানা, রণবীর সিং এবং আরও অনেক তারকা। সেখানেই কথা প্রসঙ্গে দীপিকা এবং আলিয়াকে দেখিয়ে বিজয় দেবেরাকোন্ডা বলেন, একসময়ে দু’জনের প্রতিই চরম ভালোলাগা ছিল তাঁর। কিন্তু দীপিকা তো বিয়েই করে ফেললেন! বিজয়কে মাঝপথে থামিয়েই দীপিকা বললেন, ‘আর আলিয়া বিয়ে করতে চলেছে।’

আচমকা দীপিকার এমন দাবিতে সামান্য অপ্রস্তুত আলিয়া পাল্টা প্রশ্ন করেন, ‘আরে! হঠাত্‍ তুমি এমন ঘোষণা করলে কেন?’ পরিস্থিতি সামাল দিতে দীপিকা হেসে বলেন, ‘আরে বাবা আমি বানিয়ে বলছিলাম। বিজয়ের রিঅ্যাকশন দেখতে চাইছিলাম’।
এবার তো কথার প্যাঁচে ঘুরিয়ে দিলেন প্রসঙ্গ। কিন্তু ভক্ত মহলে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের তারিখ নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button