বিনোদন

অসচ্ছল শিল্পীদের জন্য পরীমণির তিন গরু

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেওয়ার জন্য এবার তিনটি গরু কিনেছেন অভিনেত্রী পরীমণি। রবিবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার হাট থেকে গরুগুলো কিনেন তিনি।
চলচ্চিত্রের বিভিন্ন স্তরের শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পশু কোরবানি করে আলোচনায় আসেন এই নায়িকা। গত বছরও তিনি পশু কোরবানি দিয়েছেন বিএফডিসিতে। এ বছর চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের জন্য তিনটি গরু কোরবানি দিচ্ছেন।
বুধবার কোরবানির পশুর মাংস দেওয়ার সময় বিএফডিসিতে উপস্থিত থাকবেন পরীমনি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন। শিল্পী সমিতির পক্ষেও কোরবানি দেওয়া হচ্ছে।

বিএফডিসিতে উপস্থিত চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা দিনভিত্তিক চুক্তিতে কাজ করেন সিনেমায়, তাদের অনেকেই এখন বেকার। কারণ, বিএফডিসিতে কাজ কমে গেছে। তাদের অনেকের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। তদের জন্য পরীমণি বিএফডিসিতে ঈদের দিন গরু কোরবানি দেন। আর সেই মাংস সহশিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিতরণ করেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button