আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আলপ্স পর্বতে বিমান বিধ্বস্ত, নিহত ৩

ইউরোপের সবচেয়ে দীর্ঘ আল্পস পর্বতমালায় অস্ট্রিয়ার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর ইন্ডিপেনডেন্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সীমান্তের কাছে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার নাগাদ বিমানটি বিধ্বস্ত হয়।
অস্ট্রিয়ার পুলিশ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’কে জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এপির প্রতিবেদনে বলা হয়েছে, ,বিমানটি বিধ্বস্তের পর সম্পূর্ণ পুড়ে যায়। বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button