দূর্ঘটনাশিরোনাম

অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় নগরী কা মাউয়ের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
বাড়িটি ইট ও কাঠ দিয়ে তৈরি ছিল।
অনলাইন পত্রিকা তিয়েন ফোংয়ে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ৫৮ বছর বয়সী এক শিক্ষক মারা গেছেন। তারা নাম ত্রাণ কুয়াং তিয়েন। এই ঘটনায় তার স্ত্রী ত্রাণ কিম আনহ্ (৫৯), তাদের ২৮ বছর বয়সী মেয়ে, ২৩ বছর বয়সী ছেলে, ৬ বছর বয়সী ভাইপো ও ৯ বছর বয়সী ভাইঝি মারা গেছে। বাড়িটিতে অনেক দাহ্য সামগ্রী ছিল এবং সেখানে বহির্গমনের কোন দরজা ছিল না।
অগ্নিকাণ্ডের সময় থিয়েনের ৭০ বছর বয়সী বোন পাশের বাড়িতে ঘুমাচ্ছিলেন। প্রতিবেশীরা তাকে রক্ষা করেন।
স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button