বিবিধশিরোনাম

বোরকা পরায় ৮ লাখ টাকা জরিমানা

সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ করে করা একটি বিতর্কিত আইনের প্রতিবাদ করায় এক মুসলিম ব্যবসায়ী এবং এক নওমুসলিমকে যথাক্রমে ১৮০ পাউন্ড (১৮৩২৪ টাকা) এবং ৭,৭০০ পাউন্ড (৭ লাখ ৮৩ হাজার ৮৭২ টাকা)জরিমানা করেছে একটি আদালত।
শুক্রবার দক্ষিণ সুইজারল্যান্ডের ইতালি ভাষাভাষি অঞ্চলে কার্যকর হয়েছে।
আইনটি কার্যকর করার প্রতিবাদে জুরিখের বাসিন্দা এবং ফরাসি-আলজেরিয়ান নাগরিক নুরা ইল্লি এবং মুসলিম অধিকারের ব্যাপারে সোচ্চার রিচার্ড নেকাজ পূর্ণ ইসলামি পোশাক পরে রাস্তায় নেমে আসেন।
পথে পুলিশ তাদের গতিরোধ করে নেকাজকে ১৮০ পাউন্ড এবং নও মুসলিম নূর ইল্লিকে (১৯) ৭,৭০০ পাউন্ড জরিমানা করে।
২০১১ সালে নেকাজ ১০ লাখ ইউরোর একটি তহবিলের ব্যবস্থা করেন বিশ্বজুড়ে নারীদের বোরকা পরার অধিকার প্রতিষ্ঠার জন্য।
৮ কোটি জনঅধ্যুষিত সুইজারল্যান্ডে মুসলমান সাড়ে তিন লাখ। নতুন আইন করার পর প্রায়ই মুসলমানদের জরিমানা দিতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button