sliderস্থানিয়

আর কত বয়স হলে ৮০ বছরের বিধবা কমলা বেগম বয়স্ক ভাতা ও বিধবা ভাতা পাবে

রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় ৮০ বছর বয়সের বিধবা কমলা বেগমের জীবন মরণ সন্ধিখনে জীবন যাপন করছেন ।

কমলা বেগম সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত রহিজুদ্দিন পাক্কু মিয়ার স্ত্রী ।
কমলা বেগম স্বামী মৃত পাক্কু মিয়া কত বছর আগে মারা গিয়েছে তা,তার মনে নেই, কমলা বেগম পাঁচ মেয়ের জননী, মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, যে যার মতো সংসার করছে, তার খবর কেউ রাখেনা, কমলা বেগমের স্বামীর বসত বাড়িতেও তার জায়গা হয় নি, মেয়েরা তাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে অনেক আগেই, এখন সে বালিয়াটি, পশ্চিম বাড়ি এলাকায় শাজাহান মিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে অনেক বছর ধরেই বসবাস করছে ।

কমলা বেগমের সাথে কথা বলে আরো জানতে পারি, সে কোনো দিন কোনো ভাতা,কোনো অনুদান, সরকারি কোনো সুযোগ সুবিধা তাকে কেউ কোনো দিন দেয় নি,কমলা বেগম দুঃখ করে বলেন, আমার পাঁচটা মেয়ে তাঁরাই আমাকে দেখেনা, খোঁজ খবর রাখছে না, বাড়িতে আমার জায়গা নেই আর অন্যেরা আমাকে কি দেখবে ।

কমলা বেগম কে বিগত ছয় মাস যাবত, প্রতি মাসে তার যত চাউল লাগে সব চাউলে খরচ বহন করেছে সাটুরিয়া উপজেলার কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাকির আহাম্মেদ (জুয়েল)।

এ-ই বিষয়ে সাকির আহাম্মেদ জুয়েলের সাথে কথা বলে জানতে পারি, কমলা বেগমকে বিগত ছয় মাস যাবত প্রতিমাসে চাউল ও কিছু হাত খরচ দিয়ে আসছি,আমি যতো দিন বাচা আছি ততদিন কমলা বেগমকে যতটুকু পারি ততটুকু করবো, তবে তাকে যদি সরকারি ভাবে কোনো অনুদান স্থায়ী ভাবে ব্যাবস্থা করে দেওয়া যেতো, কমলা বেগম দুঃখ দুর্দশা হয়তো একটু হলেও লাঘব হতো ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button