sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক ‘মাদক কারবারি’কে আটক করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ। আটক ব্যক্তি হলেন জয়নাল টুলু (৪৫)। তিনি সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালায়।অভিযানে জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘরে তল্লাসিকালে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় মামলা দায়েরের পর, উদ্ধারকৃত হেরোইনসহ সদর থানা পুলিশের কাছে আটককৃত জয়নাল টুলুকে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button