বিনোদন

আমার কোমর সবচেয়ে আকর্ষণীয় : পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর মোহনীয় ভঙ্গিমার জন্য বেশ পরিচিত। তাঁকে সবাই মিষ্টি, আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেই চেনে। প্রাণবন্ত পরিণীতির দারুণ হাসি ভক্তকুলের মন ভালো করে দিতে যথেষ্ট। এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ থেকে তাঁর ফার্স্ট লুক শেয়ার করেছেন। এই সিনেমাকে এখন পর্যন্ত তাঁর করা সিনেমাগুলোর মধ্যে ‘সবচেয়ে কঠিন’ বলেও উল্লেখ করেন তিনি ।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি।
পরিণীতি সব সময়ই তাঁর ওজন কমানো নিয়ে লড়াই করেছেন। বাড়তি মেদ ঝরিয়ে ও কোমরের মাপ ৩৮ থেকে কমিয়ে ৩০-এ নিয়ে এসে আরো আকর্ষণীয় হয়ে ওঠেন তিনি। নতুন রূপের পরিণীতিকে বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটে তাঁর এই পরিবর্তনকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে দেখা যায়। নিজের ওজন, অনুশীলন ও ওজন কমানো-সংক্রান্ত বিষয়ে বেশ সরব এই অভিনেত্রী। তিনি নিয়মিতই এ-সংক্রান্ত তথ্য তাঁর ভক্তদের জানান।
সাক্ষাৎকারে পরিণীতিকে তাঁর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে পরিণীতি জানান, তাঁর কোমর সবচেয়ে আকর্ষণীয়। ‘আমার কোমর সবচেয়ে যৌন উদ্দীপক। ছোট, কোমরের ভাঁজও দারুণ,’ বলেন পরিণীতি।
পরিণীতি চোপড়াকে সর্বশেষ ‘জাবারিয়া জোড়ি’তে দেখা গেছে। এতে তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button