বিনোদন

‘আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছে নেই’

করোনা ভাইরাসের কারণে সারা দেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। এই সময়ে ঘরবন্দী হয়ে পড়েছেন দেশের সব মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছেন যারা দিন আনে দিন খায়। দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সমাজের অনেকেই। এই তালিকায় রয়েছেন ঢাকার সিনেমার নায়ক-নায়িকারাও।
সম্প্রতি দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়াসহ আরও অনেকে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র শিল্পীদের ত্রাণ বিতরণ করার ছবি প্রকাশ নিয়ে অনেকেই নিন্দা করেছেন। অনেকেই বলেছেন তারা ‘শো অফ’ করছেন। সেসব নেতিবাচক মন্তব্যের জবাব দিলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। জবাবের জন্য তিনিও বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই।
তানহা বলেন, ‘যদি আপনারা সেলিব্রেটিদের নেতিবাচক দিকগুলি পোস্ট করতে পারেন, তবে সেলিব্রিটিরা ভালো কিছু করলে আপনাদের কেন এত সমস্যা হয়! যদি আপনার পছন্দ না হয় তবে আপনি ব্যক্তিগতভাবে করেন এবং এটি ফেসবুকে শেয়ার করবেন না তাহলেই তো হলো! আমরা মানুষকে অনুপ্রেরণার জন্য শেয়ার করেছি। আমাদের উদ্দেশ্য ছিল মহৎ! এমন নয় যে এটা করে ২ টা সিনেমা সাইন করেছি অথবা ১ লাখ ফলোয়ার বেড়েছে! আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছে নেই এবং কোনো ধরনের শো অফ করার জন্য এটি করার দরকার নেই! কারণ আমরা ইতিমধ্যে স্বতন্ত্রভাবে কিছু একটা করেছি এই ইন্ডাস্ট্রিতে।’
তিনি আরও বলেন, ‘আমি বলব সেলিব্রেটিদের কেলেঙ্কারি, নগ্ন ছবি, ভিডিও লুকানো উচিত! কিন্তু আমরা কী করি তা শেয়ার করে ভাইরাল করি! গালাগাল দেই বাজে মন্তব্য করি! আর ভালো করলে গিবত করি! আমি দুঃখিত আমি আপনাদের সঙ্গে একমত নই। আর যারা বলছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যে ডান হাত দিলে বাম হাত যেন না জানে আমি একমত তবে আমার কথা হলো উনি আরও অনেক কিছু বলেছেন তার কয়টা আপনি আমি পালন করি? বলতে পারবেন বুকে হাত দিয়ে? মানলে সব মানুন। খালি এক জায়গায় মানলে তো হবে না!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button