বিনোদন

‘স্লো মোশনে’ ইন্টারনেট কাঁপালেন সালমান খান!

 ‘ভারত’-এর প্রথম গান ‘স্লো মোশন’ মুক্তি পেতে চলেছে—গতকাল এমন খবর দিয়ে ভক্তকুলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। অবশেষে আজ মুক্তি পেল বহুল প্রতীক্ষিত গানটি।

নেচেগেয়ে সবার নজর কেড়ে নিয়েছেন সালমান খান ও দিশা পাটানি। আর বলা বাহুল্য, গানটি মুক্তির পরেই অনলাইন দুনিয়ার ওপর একটা বড়সড় ঝাঁকুনি বয়ে গেছে!

বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে গানটির সুর করেছেন বিশাল-শেখর। লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছেন নাকাশ আজিজ। মনে হচ্ছে, গানটি নিশ্চিতভাবেই চার্টবাস্টার শাসন করবে।

হলুদ শাড়ি পরে চোখ ধাঁধিয়ে দিয়েছেন দিশা পাটানি। আর সালমান খানকে দেখা গেছে তরুণ লুকে—হ্যান্ডসাম, অভিজাত। এই গান ‘ভারত’-এর তরুণ দিনগুলোর (১৯৬৪) কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।

‘স্লো মোশন’ মুক্তির পরেই অন্তর্জাল দুনিয়ায় ঝড় উঠেছে। ভক্তরা প্রশংসা করছেন। শ্রোতাদের অনেকেই বলেছেন, এ বছরের অন্যতম সেরা গান। টুইটারে একজন লিখেছেন, ‘জবরদস্ত ভাই, সং অব দ্য ইয়ার।’

চলতি বছরের ঈদে মুক্তি পাবে সালমানের ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে এ মহাতারকার। চলছে প্রযোজনা-পূর্ব কাজ। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের একসঙ্গে কাজ করলেন সালমান। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।

‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভূষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button