খেলা
আবু ধাবিতে টেস্টে ৩৪২ রানে এগিয়ে পাকিস্তান

আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে রানের পাহাড়ে নিজেদের নিয়ে গেছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে তাদের স্কোর ১ উইকেটে ১১৪ রান। সার্বিকভাবে তারা এখন ৩৪২ রানে এগিয়ে রয়েছে।
এখন ব্যাট করছেন আজহার আলী (৫২) এবং আসাদ শফিক (৫). আউট হয়েছেন সামি আসলাম, ৫০ রান করে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ২২৪ রানে অল আউট হয়ে যায়। ইয়াসির শাহ নিয়েছেন ৪ উইকেট। এছাড়া রাহাত আলী নেন ৩টি।
পাকিস্তানের করা ৪৫২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ রোববার শুরু করেছিল ৪ উইকেটে ১০৬ রান নিয়ে। বিশু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।
প্রথম টেস্টে জয়ের সুবাদে পাকিস্তান ১-০-এ এগিয়ে আছে।
এর আগে টি২০ এবং ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।




