Uncategorized

আনোয়ার সিকদার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মনোনীত

সীমান্ত প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনায় এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার ( মেম্বার ৫ নং ওয়ার্ড)।
ঘুমধুম এলাকায় আনোয়ারুল ইসলাম সিকদার মেম্বারকে পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসাবে মনোনিত করায় সর্বত্র আনন্দের আমেজ বিরাজ করছে।
ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার বলেন, “আমি ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক অভিভাবক সদস্য মনোনিত হয়েছি। আমি সর্বাত্মক চেষ্টা করবো স্কুলের উন্নয়নমূলক কাজকে যেন সঠিক ভাবে পরিচালিত করতে পারি। স্কুলের যে কোন সমস্যায় ইনশাআল্লাহ সব সময় নিজেকে নিয়োজিত রাখবো।” তিনি সকলের সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button