আজিমনগরে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন

নাসির উদ্দিন, হরিরামপুর, প্রতিনিধি : হরিরামপুরের আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ২০ প্রজাতির প্রায় শতাধিক গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছের মধ্যে রয়েছে,
১.কৃষ্ণচূড়া- ৩ পিছ
২. নীল কৃষ্ণচূড়া-২ পিছ
৩. জারুল-৩পিছ
৪. বকুল-৩পিছ
৫ পলাশ-৩ পিছ
৬. কাঞ্চন -৩ পিছ
৭. আম- ৫ পিছ
৮. রেন্ট্রি কড়ই- ৫ পিছ
৯. বট/ পাকর- ২ পিছ
১০.নিম-৫ পিছ
১১. জবা ভ্যারাইটিস- ২ পিছ
১২. মিনি টগর- ৪০ পিছ
১৩. বহেরা-২ পিছ
১৪. কাঠবাদাম-২ পিছ
১৫. বড়ই-২ পিছ
১৬. শিউলি-২ পিছ
১৭. রাধাচূড়া -২ পিছ
১৮. জাম -২ পিছ
১৯. আমলোকি-২ পিছ
২০.রয়েল-১ পিছ
এস.এস.সি.১৪ ব্যাচ এর ছাত্র, আকের আলি বলেন, আমাদের এই পৃথিবীতে স্বার্থহীন বন্ধুরূপে যেজিনিসটি চলার পথে আমাদের সবচেয়ে বেশি উপকার করছে তা হলো গাছ। গাছ শুধু আমাদের খাদ্যের জোগান দেয় তা কিন্তু নয় বরং আমাদের জীবনের অস্তিত্ব নির্ভর করে আছে গাছের উপর।
এস.এস.সি.১৭ ব্যাচ এর ছাত্র,মোনজির হোসেন বলেন, গাছ আমাদের বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। তাই আমাদের সবসময় বরং সারা বছরই গাছ রোপন করা উচিত। বৃক্ষরোপন সব সময় আমাদের করা উচিত।
বৃক্ষরোপণ নিয়ে অনেকেই অনেক কথা বলেন যেমন,
বেচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন তার মধ্যে গাছ হচ্ছে অন্যতম। গাছ সবসময় সুন্দর পরিবেশের জন্য অপরিহার্য তাই আমাদের উচিৎ যে যখন যেভাবেই পারি অন্তত নিজের জন্য হলেও গাছ লাগানো ।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ শতাংশই বৃক্ষ। বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কল্পনা করা অবান্তর।
গাছ-বৃক্ষ প্রকৃতি ও পরিবেশের ‘বন্ধু’। তাই নির্বিচারে গাছ না কেটে প্রচুর বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অবিভাবকবৃন্দ ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।




