খেলা

আগামী সপ্তাহেই ইতালিতে বিয়ে!

বিয়েটা যে ডিসেম্বরেই হবে, তা আগেই জানানো হয়েছিল। খবর হলো, আগামী সপ্তাহেই বিয়ের আসরে বসতে চলেছেন বিরুষ্কা তথা ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড সুপার স্টার অনুষ্কা শর্মা!
সূত্রর খবর, চলতি বছরের ডিসেম্বরের ৯, ১০, ১১ ও ১২ তারিখের মধ্যে বিয়ে হতে পারে বিরাট ও অনুষ্কার। ইটালির একটি হোটেলে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দীর্ঘ দিনের প্রেমিকা ও বলিউডের প্রথম সারির নায়িকা অনুষ্কা শর্মাকে বিয়ে করতে চলেছেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের মেগাতারকা বিরাট কোহলি। বিয়ের জন্য ইতালি পাড়ি দিয়ে দিয়েছেন বিরাট, এমন খবরও পাওয়া গিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে অনুষ্কার গায়ে থাকবে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ওয়েডিং কালেকশনের পোশাক। শেষ সপ্তাহেই অনুষ্কার বাড়িতে গিয়েছিলেন দেশের প্রথম সারির এই ডিজাইনার। বিয়েতে অবশ্যই নিমন্ত্রিত থাকবেন বলিউডের তারকারা ও ভারতীয় ক্রিকেট দল।
সূত্র জানিয়েছে, পাপারাত্‍জিদের হাত থেকে বাঁচতে সম্ভবত ইতালির মিলানেই বিয়ের অনুষ্ঠানটি হবে। যেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের পরিবার ও ঘনিষ্ঠরা।
মুম্বইয়ে ফিরে রিসেপসন পার্টির আয়োজন করা হয়েছে। ২১ ডিসেম্বর রিসেপসন পার্টিতে উপস্থিত থাকবেন হবু দম্পতির বন্ধু-বান্ধবরা।উল্লেখ্য, বিয়ে নিয়ে অনুষ্কা ও বিরাট কেউই মুখ খোলেননি কখনো।
তবে সম্প্রতি অনুষ্কা এক সাক্ষাত্‍কারে বলেছিলেন, খুব তাড়াতাড়িই আমাদের বিয়ে হবে, কিন্তু কবে হবে, তা জানি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button