Uncategorized

অস্ট্রেলিয়া টি-২০ দলে পরিবর্তন

শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
এ ছাড়া চলতি ওয়ানডে সিরিজের বাকি ম্যচগুলো থেকে বিশ্রাম দেয়া হয়েছে দলটির নিয়মিত অধিনায়ক স্টিভ স্মিথকে। আগামী গ্রীষ্মের ব্যস্ত সূচিকে সামনে রেখে স্মিথকে বিশ্রাম দেয়ায় বাকি তিন ওয়ানডে ম্যাচেও দলের নেতৃত্ব দেবেন টি-২০ অধিনায়ক ওপেনার ডেভিড ওয়ার্নার।
আজ ঘোষিত ১৩ সদস্যের টি-২০ দলে ডাক পেয়েছেন ক্রিস লিন, স্কট বোল্যান্ড, ট্রাভিস হেড এবং মইসেস হেনরিকস।
দলে জায়গা ধরে রেখেছেন টেস্ট উইকেটরক্ষক পিটার নেভিল। তাই ওয়ানডে দলে ভালো করা সত্ত্বেও অপেক্ষায় থাকতে হচ্ছে ম্যাথু ওয়েডকে।
আগামী ৬ সেপ্টেম্বর পাল্লেকেলেতে প্রথম ও ৯ সেপ্টেম্বর কলম্বোতে স্বাগতিক শ্রীলংকার বিপেক্ষ দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অসিরা।
টি-২০ দল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), স্কট বোল্যান্ড, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, ট্রাভিস হেড, মইসেসে হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল. মিচেল স্টার্ক, এডাম জাম্পা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button