Uncategorized

অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড়

অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় দাঁড় করাচ্ছে শ্রীলঙ্কা। কলম্বোতে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ৩১২ রান। ৪৪ রান নিয়ে ক্রিজে আছেন ধনজয় ডি সিলভা। আর ০ রানে আছেন সুরাঙ্গ লাকমাল।
তারা এখন সার্বিকভাবে ২৮৮ রানে এগিয়ে আছে। এই স্কোর সামনে রেখে আগামীকাল সকালে তারা ইনিংস ডিক্লেয়ারও করে দিতে পারে আনায়াসে।
শ্রীলঙ্কাকে ভালো অবস্থায় এনে দেন কৌশল সিলভা। তিনি ১১৫ রান করেন। এই সিরিজটি তার জন্য ভালো হচ্ছিল না। আগের ৫ ইনিংসে তিনি রান করেছিলেন যথাক্রমে ৪, ৭, ৫, ২ ও ০. কিন্তু শেষ ইনিংসে তিনি বাজিমাত করে দিলেন।
লিয়ন ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে খেলায় ফিরিয়ে আনার চেষ্টা করেন।
শ্রীলঙ্কা আজ খেলা শুরু করেছিল ১ উইকেটে ২২ রান নিয়ে। অস্ট্রেলিয়া চেয়েছিল শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে ফেলে সহজ জয় করায়ত্ত করতে। কিন্তু তাদের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ালেন সিলভা।
তিন টেস্ট সিরিজের প্রথম দুটিতে জিতে ইতোমধ্যেই স্বাগতিক শ্রীলঙ্কা সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ৩৫৫ ও ৩১২/৮
অস্ট্রেলিয়া : ৩৭৯।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button