Uncategorized
কৈশোরে স্বাস্থ্য সম্পকের্র নানা কুফল নিয়ে জয়পুরহাটে সেমিনার

জয়পুরহাটে প্রতিনিধিঃ কিশোর কিশোরিদের অপুষ্টি, বাল্য বিবাহ ,কৈশোরে স্বাস্থ্য সম্পকের্র নানা কুফল নিয়ে জয়পুরহাটে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কনফারেন্স রুমে ব্রাক, রাইট হিয়ার রাইট নাট-২ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে বক্তব্য রাখেন, ব্রাক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যাবস্থাপক মোঃ কায়েম উদ্দিন, রাইট হিয়ার রাইট নাট-২ জেলা যুব সংগঠক মোছাঃ মর্শিদা খাতুন, সংগঠনের জেলা ইয়ুথ লিডার গাউছুল আজম, সদস্য আব্দুর বারী রিফাত, ইলিয়াস নিলয় সহ রাইট হিয়ার রাইট নাট-২ এর সদস্যরা।
এসময় আলোচকরা সেমিনারে কিশোর কিশোরিদের গ্রামগঞ্জ থেকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।




