বিনোদন

অভিনেত্রী নুসরাত জাহান হাসপাতালে

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। গতকাল রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নুসরাত এখন অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
অন্যদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নয় বরং মাত্রারিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন নুসরাত জাহান। একটি সূত্র বলেন, শ্বাসকষ্ট নয় অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ। এজন্য ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে ফুলবাগান থানায় ড্রাগ ওভারডোজের অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও নুসরাতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোটবেলা থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে নুসরাতের। আবহাওয়া পরিবর্তনের সময় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে সে। নুসরাত জাহানের স্বামী নিখিল জৈন বলেন, ‘সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই সন্ধ্যায় নুসরাত বাড়ি ফিরে যাবে। হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। নুসরাত এখন ভালো আছে।’
গতকাল রোববার নিখিল জৈনর জন্মদিন ছিল। এদিন সন্ধ্যায় বাড়িতে পার্টির আয়োজন করা হয়। পার্টি শুরুর সময় বেশ সেজেগুজে ঘোরাফেরা করতে দেখা যায় নুসরাতকে। অতিথিদের অভ্যর্থনাও জানান তিনি। আচমকাই গুঞ্জন ওঠে, অসুস্থ হয়ে পড়েছেন নুসরাত। তারপর হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে।
চলতি বছর ভালোবেসে নিখিলকে বিয়ে করেন নুসরাত। দাম্পত্য জীবনে সুখী এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধুময় উষ্ণ দাম্পত্য সমীকরণ তারই প্রমাণ। এজন্য প্রশ্ন উঠেছে, তবে কেন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেলেন তৃণমূল সাংসদ? তবে কী তাদের দাম্পত্য জীবন উষ্ণতা হারাচ্ছে? নাকি অন্য কোনো স্রোত বইছে নুসরাত-নিখিলের মাঝে। রাজনৈতিক মহল থেকে টলিপাড়া সবখানেই এমন জোর গুঞ্জন উড়ছে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button