খেলা

অবিশ্বাস্য ক্যাচ নিয়ে নায়ক বল-বয়

ম্যাচ হচ্ছিল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচের ফলাফলও হয়ে গেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে নায়ক হয়ে ওঠেছেন এক বল-বয়। অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন।
রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে ভারত হারে ৬ উইকেটে। এর ফলে তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০-এ।
নিউজিল্যান্ডের বোলিংয়ের ২৫তম ওভারটি করেছিলেন অ্যাডাম মিলনে। শর্ট লেন্থের ডেলিভারিটি ভারতের অধিনায়ক বিরাট কোহলি পুল করে লংলেগে পাঠিয়ে দেন। বাউন্ডারি সীমার বাইরে পড়ে। ছক্কা!
কিন্তু ঠিক তখনই ঘটে আসল ঘটনা। এক হাতে ক্যাচ নিয়ে নায়ক বনে গেল বল-বয়। যেন তিনিই ম্যান অব দি ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button