Uncategorized
অপহরনের ৪দিন পর মায়ের কোলে ফিরে এলো শিশু বাধন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ থেকে অপহরনের হওয়ার ৪দিন পর সিরাজগঞ্জ থেকে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। আটক ব্যক্তিরা হলো- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাকইদিঘী গ্রামের আকবর আলী মেম্বরের ছেলে মোয়াজ্জেম ওরফে নুরুল ইসলাম (৩৩) এবং তাড়াশ গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেদুল ইসলাম (৩২)। তারা দুজন পরস্পরের আতœীয়। তারা বিভিন্ন সময়ে মানিকগঞ্জে শ্রমিক হিসেবে কাজ করে। অপহরনকারী চক্রের এ সদস্যরা দিনের বেলায় বিভিন্ন বাড়িতে কৃষি শ্রমীকের কাজ করে। আর সুযোগ পেলেই অবস্থা সম্পূর্ণ গৃহকর্তার শিশু সন্তানদের অপহরন কওে মুক্তিপণ দাবী করে। এমনই এক চক্রের সহযোগীসহ মূল হোতাকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ পুলিশ।



