বিবিধশিরোনাম

অতিরিক্ত সুন্দরী হওয়ায় জরিমানা!

ট্রাফিক সার্জেন্ট গাড়ি আটকালেন, জরিমানাও করে দিলেন। তবে এই জরিমানা করার কারণ জানলে সত্যি অবাক হবেন সবাই। কারণ হলো- যিনি গাড়িটি চালাচ্ছিলেন অসম্ভব রুপবতি একজন নারী। ট্রাফিক সার্জেন্টের মনে হয়েছে, ওই নারী চালকের সৌন্দর্য অতিরিক্ত মাত্রায় রয়েছে। তাই এই জরিমানা করা হলো।
এমন ঘটনাই ঘটেছে পশ্চিম উরুগুয়ের পায়সান্ডু শহরতলিতে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গাড়ি চালিয়ে আসছিলেন এক নারী। তাকে আটকালেন পুরুষ এক ট্রাফিক সার্জেন্ট। কারণ, তিনি অতীব সুন্দরী। আর তার এই সৌন্দর্যের জন্য তাকে জরিমানাও করলেন ওই ট্রাফিক সার্জেন্ট।
এদিকে জরিমানার কাগজের উল্টো পিঠে ‘আই লাভ ইউ’ লিখে দিলেন সেই সার্জেন্ট। আর এই সব করার কারণ একটাই। যেভাবেই হোক সুন্দরী ওই নারীর মনে একটু জায়গা খোঁজা। কিন্তু হলো বিপরীত। সেই জরিমানার টিকিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রোষের মুখে পড়েছেন সেই সার্জেন্ট।
নেটপাড়ার মানুষজন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাফিক সার্জেন্টের এহেন কার্যকলাপে। কেউ বলছেন, উনি যা করেছেন ঠিকই করেছেন।
ক্ষমতার অপব্যবহার বলে ফুঁসে উঠেছেন কেউ কেউ টুইটারে। তবে সেই টিকিট বেশি ভাইরাল হতেই বিপদে পড়লেন সার্জেন্ট। সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার পর ওই ট্রাফিক সার্জেন্টকে বদলি করার চিন্তাভাবনা করছে পায়সান্ডুর প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button