slider
অতিরিক্ত বিভাগীয় কমিশনারের উন্নয়নকাজ পরিদর্শন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে ঘিওর উপজেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ, ডিজিটাল সেন্টার ও জোকা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এর আগে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার আইন সম্পর্কিত মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসীন মৃধা, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আওয়াল খান প্রমূখ।



