বিনোদন

অটো চালিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে এলেন অক্ষয়

রবিবার সপ্তাহিক ছুটির দিন। এই দিনটা কমবেশি প্রায় সকলেই একটু অন্যরকম ভাবে কাটাতে চান। তারকাদের ক্ষেত্রেও তার অন্যথা হয় না। যেমনটা হল বলিউড সুপারস্টার অক্ষয় ঘরণী টুইঙ্কেলের ক্ষেত্রেও। তবে রবিবারটা বেশিরভাগ লোকজনই একটু আরামপ্রিয় হয়ে ওঠেন। দেরিতে ঘুম থেকে উঠতেই তারা বেশি ভালোবাসেন। তবে টুইঙ্কেল খান্নার রবিবার কিন্তু শুরু হয় অন্যভাবে।
২৫ মার্চ ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছেন টুইঙ্কেল। সকাল সাড়ে ছয়টা নাগাদ নিজের লেখালেখি শেষ করেছেন। তখনও তার স্বামী, সন্তান ঘুম থেকে উঠেনি। আর তারপর পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেড়িয়ে পড়েন। তার কিছুটা পরে টুইঙ্কেলের সঙ্গী হন স্বামী অক্ষয়ও। তিনি এদিন টুইঙ্কেলকে অটোয় চাপিয়ে নিজেই অটো চালিয়ে বাড়িতে নিয়ে আসেন। আর এর সবকিছুই শেষ হয় সকাল ৯ টা বাজার আগেই। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ঘটনাগুলো শেয়ার করেছেন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button