বিনোদন

বিটিভির ওই অনুষ্ঠানের প্রযোজকের বিরুদ্ধে মামলা করবো’

নিজের গান অন্য শিল্পীর নামে যাওয়ায় বেশ চটেছেন জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী। সেটা আবার যেনতেন শিল্পীর নামে নয়, দেশের বরেণ্য গায়িকা রুনা লায়লার নামে। এটা করে স্বয়ং রুনা লায়লাকেই অপমান করা হয়েছে বলেও জানিয়েছেন সামিনা চৌধুরী।
এবারের ঈদে বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটির গায়িকার জায়গায় নাম দেয়া হয়েছে রুনা লায়লার। মূলত সেজন্য ক্ষেপে গিয়েছেন এই গায়িকা।
সামিনা চৌধুরী বলেন, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি কে গেয়েছেন তা ছোট বাচ্চাও জানে। সেখানে বাংলাদেশ টেলিভিশন কিভাবে এমন কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ করে! বিটিভির ঈদ আনন্দমেলায় আমার গাওয়া গান রুনা আপার (রুনা লায়লা) নামে চালিয়ে দেওয়া হলো! এত দুর্বল গবেষণা! এখানে তো রুনা আপাকেও ছোট করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের এমন আচরণ স্বপ্নেও ভাবিনি। একবার দুঃখ প্রকাশও করেনি।
তিনি আরো বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিটিভির ওই অনুষ্ঠানের প্রযোজকের বিরুদ্ধে মামলা করবো। আমি যখন কোনো প্রতিষ্ঠানের একটি পদে আছি তখন কিন্তু আমার দায়িত্ব তথ্য যাচাই-বাছাই করা। আজ এটা আমার ক্ষেত্রে ঘটেছে, ভবিষ্যতে অন্যদের বেলায়ও ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button