দূর্ঘটনাশিরোনাম

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারী মারা গেছেন। তার নাম রিনা আক্তার (৩০)।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রতন মিয়ার স্ত্রী। বর্তমানে স্বামীর সঙ্গে দক্ষিণখান মজিবর মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে রিনা আক্তার অটোরিকশাযোগে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ওই অটোরিকশা কোটবাড়ি এলাকার রেললাইন ক্রসিং অতিক্রম করতে গেলে রিনার ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। গলায় ওড়না শক্ত করে পেঁচিয়ে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান এবং তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। রেল লাইনের উপর তার মৃত্যু হওয়ায় রেল পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। বর্তমানে তার লাশ মর্গে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button