sliderস্থানিয়

হরিরামপুরে কৃষকদের মধ্যে ১০ জাতের গাছের চারা বিতরণ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে পার্টনারশীপ ইন ব্রাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতি ও সমিতির পার্শ্ববর্তী কৃষক-কৃষাণীর মধ্যে ১০ (দশ) জাতের গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ব্র্যাক ব্যাংক পিএলসি এর সহযোগিতায় এবং অত্র প্রকল্পের মনিটরিং অফিসার শারমিন আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টনারশীপ ইন ব্রাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ও (লি.সা.সা.) উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), ঢাকা অঞ্চল-কৃষিবিদ গোলাম মোস্তফা,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান)-কৃষিবিদ মোহাম্মদ মামুন ইয়াকুব,অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ মশিউর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, কৃষিবিদ শাহজাহান সিরাজ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কনসালটেন্ট ড.বিজয় কৃষ্ণ,পিএস টু ডিজি মোঃ জহিরুল হক,উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান প্রমূখ।

উল্লেখ্য,৪৫০ জন কৃষক-কৃষাণীদের মধ্যে জনপ্রতি ১০টি করে চারা প্রদান করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ- মোঃ আব্দুর রহিম বলেন,বর্তমানে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহন করেছে তারমধ্যে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড,খাল খনন কর্মসূচি এবং বৃক্ষ রোপন কর্মসূচি অন্যতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button