sliderস্থানিয়

মোহনপুরে বাড়িতে ঢুকে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে ‘হত্যাচেষ্টা’, টাকা লুটের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে বাড়িতে ঢুকে এক হোটেল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২ নভেম্বর রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আহত ব্যক্তির নাম হালিম। তিনি ধুরইল উত্তরপাড়ার মৃত আরশেদের ছেলে এবং ধুরইল বাজারের একজন হোটেল ব্যবসায়ী।

​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে একদল হামলাকারী হাতে হাসুয়া, লোহার রড ও হাতুড়ি নিয়ে অনধিকারভাবে হালিমের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁর ওপর চড়াও হয় এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও সমিতির উত্তোলিত ১ লাখ ৪০ হাজার টাকা পকেট থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থলে তাঁর ছোট ভাই মো. শফিকুল ইসলাম দ্রুত ছুটে আসেন। হামলাকারীরা তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

​পরবর্তী সময়ে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় অভিযুক্তরা হলেন—মো. আতাউর রহমান (পিতা: মৃত আলীমুদ্দিন মোল্লা), মো. মহসিন মোল্লা এবং মুন্না (উভয়ের পিতা: মো. আতাউর রহমান), সাং-ধুরইল উত্তরপাড়া, পোস্ট-ধুরইল, উপজেলা-মোহনপুর, জেলা-রাজশাহী। মোহনপুর থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও খোঁজখবর নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button