slider

হোমনার সওজ এর জায়গায় পাকা ভবন নির্মাণ জনদূর্ভোগ প্রতিকার দাবি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা উপজেলার হোমনা গৌরীপুর সড়কের ছয়ফুল্লা কান্দি মুন্সির হাট সংলগ্ন ইটাভরা মৌজায় পিছনের সম্পত্তির মালিকদের চলাচল বিঘ্ধসঢ়;ন করে পাকা ভবন নির্মাণের প্রতিকার চেয়ে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর উচ্ছেদ অভিযানের আবেদন করেছেন মোঃ গোলাম মোস্তফা। অবৈধ দখল উচ্ছেদ না করলে এখানে যানজট, দূর্ঘটনা, প্রান হানী সহ অপ্রীতিকর ঘটনা রোধ করা যাবেনা বলে আবেদন পত্রে দাবি করেন গোলাম মোস্তফা। গত ২২ এপ্রিল আবেদন পত্রটি গ্রহণ করেছে সওজ, নির্বাহী প্রকৌশলী কুমিল্লা অফিস। ইটাভরা মৌজায় সাবেক ৭২২১নং দাগে অবৈধ দখলদার হিসেবে বিল্লাল হোসেনের নামোল্লেখ করা হয়। এদিকে বিল্লাল হোসেন বলেন, তিনি সওজ এর কর্তৃপক্ষের অনুমতি কামনা করে কাজ করছেন এবং সওজ এর প্রয়োজনে জায়গা ছেড়ে দিবেন। তবে সওজ এর জায়গায় কোনো রকম স্থাপনা নির্মানের বিধান নেই বলে সওজ কর্তৃপক্ষ নিশ্চিত করেন। বিশেষ প্রয়োজনে পিছনের লোকজনের যাতায়াতের সুবিধার্থে আবেদন করা হলে সওজ কর্তৃপক্ষ সেক্ষেত্রে আবেদন বিবেচনা করে থাকে।
বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থার কথাও জানিয়েছে কুমিল্লা সওজ এর নির্বাহী প্রকৌশলী অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button