sliderস্থানিয়

বোয়ালমারীতে মাদক কারবারি আটক 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক কারবারির ঘর থেকে ৬০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

থানা থানা সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পৌরসভার কামার গ্রামে অভিযান চালায়। এ সময় কামার গ্রামের রবিন শেখকে তার বাড়ি থেকে আটক করে। আটকের পর তার ঘর থেকে ৬০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।

আটকের ঘটনায় এসআই শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নম্বর ১০। 

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মাদকসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনা ক্যাম্প জানায়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button