sliderস্থানিয়

নিয়ামতপুরে বাবা-মেয়েকে পিটিয়ে জখম: গ্রেফতার ১

‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

ভুক্তভোগী লতিফ (৭০) ও তার মেয়ে রাবেয়া জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের চৌরা সাহাপুর এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হলে তাদের ওপর হামলা চালানো হয়।
‎এ ঘটনায় লতিফ বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মুনাফ নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button