sliderস্থানিয়

মানিকগঞ্জে তেল পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে জরিমানা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে ‘মিলন ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩০ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে এই বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়,ফিলিং স্টেশনটি প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোল বিক্রির ক্ষেত্রে ২৩০ মিলিলিটার করে তেল কম দিচ্ছিল ওজনে এই বড় ধরনের কারচুপির সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্রাহকদের ঠকানো বন্ধে পাম্পের পরিমাপ যন্ত্র দ্রুত সংশোধনের কঠোর নির্দেশ দেন আসাদুজ্জামান রুমেল।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button