sliderস্থানিয়

বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় সারাদেশের মতো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়ও ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এর ধারাবাহিকতায় উপজেলার মারিশ্যা ইউনিয়নের ইমামপাড়া ও মাতব্বরপাড়ায় প্রায় দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়েছে।

জানা যায়, ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাঘাইছড়ি উপজেলায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে। পিপিআর রোগ থেকে ছাগল ও ভেড়াকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এ রোগের বিস্তার নিয়ন্ত্রণে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা এবং প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণয় খীসা।

সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য বয়সের ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদানের জন্য খামারি ও পশুপালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button