sliderস্থানিয়

নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা

তপন দাস, নীলফামারী: নীলফামারীতে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ বৌদ্ধ বিহারটি জেলার একমাত্র বৌদ্ধ বিহার। ২০১৬ সালে জেলা সদরের ৮ কিলোমিটার উত্তরে নীলফামারী -ডোমার মহাসড়কের পাশে পলাশবাড়ী ইউনিয়নের শুকান দিঘি মধ্য পাড়ায় প্রতিষ্ঠিত হয়। বিহারটি প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও হয়নি কোন উন্নয়ন মূলক কাজ। জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ ১১ বছর ধরে পড়ে আছে বিহারটি। নিজস্ব অর্থায়নে এবং কিছু দায়ক সংস্থার দান করা অর্থায়নে বিহার টির আংশিক কিছু কাজ/সংস্কার করা গেলেও এখনো তৈরি করা হয়নি বিহারের মুল অবকাঠামোর কাজ। এছাড়াও বিহারে যাওয়ার একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টি হলে ভেঙ্গে যাচ্ছে পুকুরে ।

এবিষয়ে জেলা বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালোর সাথে কথা হলে তিনি জানান আমাদের বৌদ্ধ বিহারটি জেলার একমাত্র বৌদ্ধ বিহার, বিহারটি আজ অবহেলা এবং অযত্নের মধ্যে পড়ে আছে, আর্থিক সংকটের কারনে আমরা বৌদ্ধ বিহারটির সংস্কারের কাজ করতে পারছি না, বিহারটি পুকুরের পাশে হওয়ার কারনে সামান্য বৃষ্টি হলে বিহারটির মাটি পানির স্রোতে পুকুরে চলে যায়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের নিজস্ব অর্থায়নে বিহারটি তৈরি করি পরে কিছু দায়ক সংস্থার দান করা অর্থায়নে বিহারের আংশিক কিছু কাজ করা গেলেও এখনো তৈরি করা সম্ভব হয়নি বিহারের মুল অবকাঠামোর কাজ।

এবং বিহারে আসার রাস্তাটিও বৃষ্টির পানিতে পুকুরের গর্তে বিলিন হয়ে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে বিশেষ আবেদন করছি যে সরকার যেন উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের এই অবহেলিত বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দেন তাহলে আমাদের একটু ভালো হতো কারন রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারনে দায়ক দায়িকা বিহারে আসতে পারে না বলে তিনি জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিহারে আগত কয়েকজন দায়ক, দায়িকা এবং শিক্ষার্থী বলেন আমরা নিয়মিত এই বৌদ্ধ বিহারে আসি বিহারে আসার রাস্তাটি বৃষ্টির পানিতে পুকুরে ভেঙ্গে গেছে এবং আমাদের বৌদ্ধ বিহারটি জেলার একমাত্র বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহারটিও যেকোন সময় পুকুরে ভেঙ্গে পড়ে যেতে পারে তাই সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ তিনি যেন আমাদের বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দেন বিহারটি সংস্কারের জন্য যেন কিছু অনুদান প্রদান করেন। অনুদান পাঠানোর জন্য -বিহার অধ্যক্ষ -সুনিতি প্রিয় থের, মোবাইল-01819097501.
বিহার সভাপতি-উত্তম কুমার মালো
বিকাশ নাম্বার 01833447694.
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার -বিহারের -5309001027076. পাঠানোর জন্য অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button