sliderস্থানিয়

নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলে নিতে গাছপালা উচ্ছেদের অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে বোনের জমি জোরপূর্বক দখলে নিতে গাছপালা উচ্ছেদের অভিযোগ উঠেছে ভাই জামরুল ইসলামের বিরুদ্ধে।

গত বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচাম্পা গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,খোর্দ্দচাম্পা মৌজায় ৪১৬ খতিয়ানের ৬৭৩ দাগে ৬০ শতাংশ জমির মধ্যে দেলোয়ারা বেগম ৩০ শতাংশের মালিক। দেলোয়ারা বেগম তার ৩০ শতাংশে জমিতে গাছপালা লাগিয়েছিলেন। বুধবার সকালে জামরুল ইসলামের নেতৃত্বে কিছু লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে বেঁড়া ও গাছপালা উচ্ছেদ করে। বাঁধা প্রদান করলে তারা মারধর করতে এসিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, গ্রাম্য শালিশের মাধ্যমে দুই অংশে সমান ভাগে ভাগ করে নিয়ে যে যার মত বেঁড়া দিয়ে ঘিরে রাখে। বুধবার লাঠিয়াল বাহিনী দ্বারা বেঁড়া উল্টে ফেলে জামরুল।

দেলোয়ারা বেগমের জামাই বলেন, গ্রাম্য শালিশের মাধ্যমে ৬০ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ করে ভাগ করা হয়। আমরা আমাদের শ্বাশুড়ির ৩০ শতাংশ জমি বাঁশের বেঁড়া দিয়ে ঘিরে গাছ লাগিয়েছিলাম। বুধবার সকালে জামরুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিয়াল বাহিনী এনে বেঁড়া ভেঙ্গে গাছপালা উচ্ছেদ করে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।

অভিযুক্ত জামরুল ইসলানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেঁড়া ও গাছ উপড়ে ফেলা হয়েছে। যা হবে আদালতে হবে। আপনাদের সাথে কোন কথা বলা যাবে না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button