sliderস্থানিয়

কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় যৌথ অভিযান

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার ও হাট এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। বাজার ও হাটের ড্রেন এবং আশপাশের নোংরা জায়গায় জমে থাকা পানিতে এসব লার্ভা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল।

মশার এই প্রজননক্ষেত্র ধ্বংস করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সোনামুখী বাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে আরও অংশ নেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সোনামুখী ইউনিয়নের প্রশাসক ডা. মো. দিদারুল আহসান, কাজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

এ সময় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, “প্রত্যেক বাড়ির মালিক ও ব্যবসায়ী নিজ নিজ দায়িত্বে আশপাশ ও ড্রেন পরিষ্কার রাখবেন। মনে রাখবেন, সচেতনতাই পারে ডেঙ্গুকে দূর করতে।”

অভিযান চলাকালীন সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে মশার প্রজননক্ষেত্রগুলোতে বিশেষ মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও ওষুধ ছিটানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button