অপরাধশিরোনাম

রাজধানীতে ব্যয়বহুল মাদক ‘আইস’সহ গ্রেপ্তার ৪

রাজধানীতে ব্যয়বহুল মাদক ‘আইস’সহ চারজনকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মাদকদ্রব্যগুলো মালয়েশিয়া থেকে আমদানি করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগ। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button