Uncategorized

রাঙামাটিতে করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ১৩ বছর পর করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙামাটি স,মিল মালিক সমিতির প্রতিনিধি জামসেদ হোসেন,বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ সোলেমান,রাঙামাটি চিরাই কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী সহ করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় লিমিটেডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনের নেতাকর্মীরদলের স্বচ্ছতার বহিঃপ্রকাশে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button