Uncategorized

উখিয়ায় যত্রতত্র গাড়ী পার্কিং, অবর্ণনীয় দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কোর্ট বাজারের প্রধান সড়কের উপর যত্রতত্র পার্কিংয়ের কারণে রাস্তায় দীর্ঘযানজট বেড়ে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারি ও যাত্রী সাধারণ।
রাস্তা,ফুটপাত দখল করে যে যার মতো সাজাচ্ছেন যত্রতত্র গাড়ি পার্কিং। ফুটপাতের র পাশেই বড়সড় গাড়ি, টমটম,অটোরিক্সা, সিএনজি,মিনিবাস,কারসহ অনেক যানবাহন। এতে কক্সবাজার টু টেকনাফ গামী বাসগুলো যাতায়াতের পথ অনকটা সংকুচিত হয়ে যায়। ফলে যানজট লেগেই থাকে ঘন্টারপর ঘন্টা। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া-টেকনাফের জনগণের জনজীবন বিপাকে একদিকে রোহিঙ্গাদের ঘনবসতিতে পরিবেশ নষ্ট হচ্ছে। অন্যদিকে সড়কে ভয়াবহ যানজটের চিত্র।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অদক্ষ ফিটনেসবিহীন চালক অবৈধভাবে গাড়ি নিয়ে লাইন ক্রসের প্রতিযোগিতায় থাকে। এতে করে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে, লেগেই থাকে তীব্র যানজট।
উখিয়ার নবাগত ট্রাফিক অফিসার (সার্জেন্ট) মোশারফ হোসেন বলেন, রাস্তায় যানজট কমাতে আমরা ট্রাফিক পুলিশকে নতুন করে সাজাচ্ছি। আমাদের সময় দিন, যেহেতু আমরা নতুন এসেছি। উখিয়াকে পরিপুর্ণ করে তুলতে আমরা সব ধরণের পদক্ষেপ নিচ্ছি। এতে আপনারাও আমাদের সাহায্য করুন । রাস্তায় কোন অবৈধ পার্কিং থাকবে না। অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button