Uncategorized

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামা আটক

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরের চোমরপাথালিয়া গ্রামের গৃহবধূ নাজমিন খাতুনকে (২২) ধর্ষণের ঘটনায় শনিবার রাতে রাজমিস্ত্রী সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের নাজমিন খাতুনের সাথে শাহিন আলমের সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রতিবেশী মামা সাইফুল ইসলাম নাজমিনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামী সন্তানদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে নাজমিন খাতুন শনিবার রাতে বাড়ির বাহিরের টিউবওয়েলে হাত মুখ ধোয়ার জন্য এলে সাইফুল ইসলাম তার শয়ন কক্ষের খাটের নিচে লুকিয়ে যান। পরে নাজমিন ঘরের মধ্যে গেলে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এসময় নাজমিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সাইফুলকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নাজমিন শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনা শুনে ফোর্স পাঠিয়ে ধর্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, ইতোমধ্যে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button