আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘ইসরাইলের সাথে চুক্তি আমিরাত-বাহরাইনের জন্য অপমান নিয়ে এসেছে’

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে আপোষ চুক্তি করে যে গর্ব প্রকাশ করেছেন তা আবু ধাবি ও মানামার জন্য ‘চূড়ান্ত অবমাননার কারণ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম আজ গাজা উপত্যকায় বলেছেন, নেতানিয়াহু ইসরাইলি পার্লামেন্টে যেভাবে ঢাকঢোল পিটিয়ে এই আপোষ চুক্তি উপস্থাপন করেছেন তাতে বোঝা যায় একমাত্র কুদস দখলদার ইহুদিবাদী শক্তি এই চুক্তি থেকে লাভবান হয়েছে। আর এ ঘটনা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের জন্য চূড়ান্ত অবমাননা বয়ে এনেছে।
এদিকে, হামাসের অপর শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান বলেছেন, যেসব আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও আপোষ রফা করতে চায় সেদেশের উচিত নিজ ভূমির কিছু অংশ ফিলিস্তিন দখলদার ইসরাইলকে লিখে দেয়া।
গতকাল বৃহস্পতিবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে আবু ধাবি ও বাহরাইনের সঙ্গে তেল আবিবের কথিত শান্তি চুক্তি অনুমোদিত হয়েছে। নেসেটের ওই অধিবেশনে নেতানিয়াহু জানিয়েছেন, আরো কিছু আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী।
গত ১৫ সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথিত শান্তি চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ফিলিস্তিনের সাধারণ জনগণ এবং সেখানকার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ইসরাইলের ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।
সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button