জাতীয়শিরোনাম

ধর্ষকের মৃত্যুদণ্ড চেয়ে শাপলা চত্বরে অবরোধ

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সড়ক অবরোধ করে একদল শিক্ষার্থী। রোববার বেলা দেড়টা থেকে তারা সেখানে অবস্থান নেন।
এতে মতিঝিল শাপলা চত্বর হয়ে সব দিকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি মনির হোসেন মোল্লা।
তিনি বলেন, ধর্ষকদের বিচারের দাবিতে মতিঝিল আইডিয়াল কলেজ, মতিঝিল বয়েজের একদল শিক্ষার্থী সড়কে নেমেছে। পরে রাস্তা অবরোধ করে রাখে।
‘ধর্ষণ বিরোধী আন্দোলন’ ব্যানারে কয়েক শ শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন।
শাপলা চত্বরের অবস্থান থেকে তারা স্লোগান দেন ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘ধর্ষকদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’, ‘প্রীতিলতায় বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’।
তাদের ব্যানার ও প্ল্যাকার্ডে ধর্ষকদের ক্রসফায়ার এবং শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দাবি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button