কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার : প্রতিবাদ সভা ও বিক্ষোভ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডলের নামে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ অক্টোবর সন্ধায় কোচাশহরের শহিদ মিনার প্রঙ্গণে কোচাশহর ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোচাশহর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,আলামিন মন্ডল সাগর, রবিউল ইসলাম শামীমগোবিন্দগঞ্জ উপজেলা সাংকৃতি বিষয়ক সম্পাদক,ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক আলকাস উদ্দিন সরদার, রাজু সরকার,আব্দুল জলিল শেখ সদস্য উপজেলা যুবলীগ।উক্ত প্রতিবাদ সভায় আবু সুফিয়ান মন্ডল বলেন, আমার বিরুদ্ধে আপনারা খোঁজ খবর নেন এবং আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে আমি তাদের বলি খোজ খরব নিয়ে তারপর সমাবেশে সমালোচনা করেন। আপনি না জেনে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারেন না। মিথ্যা কথা বলে জনগনের মধ্য বিভ্রান্তের সৃষ্টে করবেন না। সাবেক সংসদ সদস্য এক সমাবেশে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কুরুচিপূর্ন বক্তব্য প্রদান করেন। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছেন। আমি এ মিথ্যা অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



